মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর ব্যাগ থেকে নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম ও সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত দুই যাত্রীর কাছ থেকে আমদানিনিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম ‘গৌরী’ ও বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কর্তৃপক্ষ। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান চালানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে আসা ফেনী সদরের মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের রাউজানের মোশাররফ হোসেন ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তাদের সন্দেহ হলে তাঁদের ব্যাগ তল্লাশি করা হয়।

তল্লাশিতে ২ হাজার ৭৬ পিস পাকিস্তান থেকে আমদানি হওয়া ‘গৌরী’ ক্রিম এবং ১৬৫ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ২০২০ সালে ‘গৌরী’সহ আটটি রং ফর্সাকারী ক্রিমে ক্ষতিকর মাত্রার পারদ ও হাইড্রোকুইনোন শনাক্ত করে। এতে চর্মরোগসহ নানা জটিল রোগের আশঙ্কায় ক্রিমগুলোর আমদানি, বিক্রি ও বিপণন নিষিদ্ধ করা হয়।

নিষিদ্ধ ঘোষণার পরও গোপনে আকাশপথে যাত্রীদের হাত ধরে দেশে আসছে এসব ক্ষতিকর প্রসাধনী। চলতি বছর ঢাকাসহ চট্টগ্রাম বিমানবন্দরে একাধিক চালান জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

আটক দুজনের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয়েছে এবং তাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বিমানবন্দরের মুখপাত্র। জব্দ করা ক্রিম ও সিগারেট কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...