মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত: ২০ জনের মৃত্যু, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিস। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ অপসারণ পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন ছিল। রাত সোয়া ৯টার দিকে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শেষে ইউনিটটি ফায়ার স্টেশনে ফিরে যায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে বাংলাদেশ মেডিকেলে ২৩ জন, শিনশিন জাপান হাসপাতালে ১১ জন, ক্রিসেন্ট হাসপাতালে ১৫ জন, লুবানা হাসপাতালে ২০ জন, ইস্টওয়েস্ট হাসপাতালে ১ জন, মুনসুর হাসপাতালে ৮ জন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিসের উত্তরা ফায়ার স্টেশনের দুই কর্মী মো. সোহাগ মিয়া ও আসিফ আহম্মেদ আহত হয়েছেন। সোহাগ মিয়াকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং আসিফ আহম্মেদকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুজনই শঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আইএসপিআরের দেওয়া তথ্যমতে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে সোমবার বেলা ১টার পর বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু এবং দেড় শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানিয়েছেন, দুর্ঘটনার কারণে প্রতিষ্ঠানটি আগামী তিন দিন বন্ধ থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...