নগরের চান্দগাঁও থানাধীন বদ্দারহাট কাঁচা বাজারের তৃতীয় তলায় সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে চান্দগাঁও থানা পুলিশ।
অভিযানে এসময় পুলিশ ১০ সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ বিপুল পরিমান গোলাবারুদ ও দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করেছে।
সোমবার ২১ জুলাই রাত সাড়ে ১০টা থেকে একটানা ১২টা পর্যন্ত চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে বদ্দারহাট কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের উপরে তৃতীয় তলায় এই অভিযান চালানো হয়।
অভিযানে কুখ্যাত সন্ত্রাসী অস্ত্রধারী বোরহানউদ্দিনসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে থানা লুটের গুলি ও খোসা পাওয়া গেছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ(ওসি)
মোঃ আফতাব উদ্দিন। তিনি বলেন, সন্ত্রাসীদের গোপন টর্চারস সেলে অভিযান চালিয়ে গোলাবারুদ, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও টর্চার এর জিনিসপত্র সিসি ক্যামেরাসহ অনেক কিছুই পাওয়া গেছে। অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে থানা থানা লুটের গুলি ও খোসা পাওয়া গেছে।
