মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবানের আলীকদমে শিকারী বন্ধুক নাড়াচাড়া করতে গিয়ে গুলিতে পর্যটকের মৃত্যু 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদ‌মের কুরুক পাতার ইউনিয়নের স্মরণী-মরণী এলাকায় ঘুরতে আশা পাঁচ পর্যটক বন্ধু স্থানীয় এক মুরং এর জুম ঘরে তাদের শিকারি গাদা বন্দুক নিয়ে নাড়াচাড়া করছিলেন পর্যটক মির মাহাদ হাসান নাবিল।

বন্দুক নাড়াচাড়ার একপর্যায়ে বন্দুকের গুলি ছুটে যায় পাশে বসা আরেক বন্ধু মো. তোহা বিন আমিন (২২) এর দিকে,এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত পর্যটক তোহা বিন আমিন (২২) ঢাকার ডেমরা থানার, শান্তিবাগ এলাকার আল-আমিন এর পুত্র।।এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আলীকদ‌মের দূর্গম কুরুক পাতা ইউনিয়নের স্মরণী-মরণী এলাকার স্থানীয় বসবাসকারী একজন মুরং সম্প্রদায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কুরুক পাতায় কয়েকজন পর্যটক বেড়া‌তে গি‌য়ে মুরংদের ব্যবহৃত শিকারির একনলা দেশীয় বন্দুক নি‌য়ে নাড়াচাড়া করার এক পর্যায়ে ট্রিগারে চাপ পড়ে পাশে থাকা বন্ধুর গা‌য়ে গুলি লাগে। এতে এক পর্যটক নিহত হন।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, মুরংদের শিকারির বন্দুকের গুলিতে এক পর্যটক নিহত হ‌য়ে‌ছে।

এ ঘটনায় পুলিশ জড়িতদের আটক করেছে।বাকি তিন জন কে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।নিহত পর্যটকের পরিবারের সাথে আমার কথা হয়েছে,ঢাকা থেকে উনারা এখন কুমিল্লা পর্যন্ত এসেছেন,আলীকদম পৌছাতে তাদের সময় লাগবে।এ ঘটনায় মামলা সহ পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...