সোমবার, ৮ জুন ২০২৬

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ১, আহত অন্তত ৪

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিপারেটরি কেজি স্কুল (বাংলা মাধ্যম) ভবনের ছাদে গিয়ে পড়ে।

বিধ্বস্তের ঘটনায় অন্তত একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় আহত আরও অন্তত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে ভবনে বিমানটি আঘাত হেনেছে, সেখানে মূলত প্লে গ্রুপের শিশুদের ক্লাস হয়। তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ক্লাস শেষ হয়ে যায়।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের অন্তত ৮টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধারকাজে অংশ নিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘‘কতজন আহত হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি...

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

আরও পড়ুন

সিটি করপোরেশন প্রশাসকের ফ্রান্স যাত্রা নাকচ করলেন প্রধানমন্ত্রী

সড়ক বাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতার জন্য ফ্রান্সে যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান। তবে...

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যালয়ে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার বশরত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এসময় বিদ্যালয়ের ১০ টি সিলিং ফ্যান ও ১টি লাউড স্পিকার নিয়ে গেছে চোরের...

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে...

দ্বিতীয় দিনের মতো চমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ...