বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

থানা চত্বর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি, জড়িত বাবা-ছেলের সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকেই সরকারি মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত ছিল বাবা-ছেলের একটি চক্র। থানা চত্বর থেকে ছেলে মোটরসাইকেলটি চুরি করেন, আর সেই চোরাই মোটরসাইকেল বাজারে বিক্রি করেন বাবা।

গতকাল রোববার (২০ জুলাই) রাতে বাবা মুসলিম মিয়াকে (৪৮) নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ১৫০ সিসির পালসার মডেলের চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছেন ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও তার সহযোগী মো. রিফাত।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মে রাতে বায়েজিদ বোস্তামী থানার ভেতর থেকে এসআইদের ব্যবহৃত সরকারি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটি উদ্ধার ও চক্রটিকে শনাক্ত করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার এসআই সুমন বড়ুয়া শাপলা বলেন, ‘প্রাথমিকভাবে মুসলিম মিয়া বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন। পরে সিসিটিভি ফুটেজ দেখালে তিনি স্বীকার করেন, তার ছেলে মিনহাজ উদ্দিন ফাহাদ ও ছেলে রিফাত মিলে মোটরসাইকেলটি চুরি করেছে এবং তিনি সেটি বিক্রি করেছেন।’

তিনি আরও জানান, গ্রেপ্তার মুসলিম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  ছেলে ফাহাদ ও তার বন্ধু রিফাতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...