রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আবারও বন্য হাতির হানা আনোয়ারা–কর্ণফুলীতে, আতঙ্কে গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার পাহাড়সংলগ্ন এলাকাগুলোতে আবারও বন্য হাতির দেখা মিলেছে। সর্বশেষ কোরিয়ান ইপিজেড এলাকায় সড়ক পার হওয়ার সময় তিনটি বন্য হাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

গতকাল রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় আনোয়ারার কোরিয়ান ইপিজেড ও কর্ণফুলীর শাহমীরপুর এলাকার বিভিন্ন স্থানে একাধিক বন্য হাতির দল ঘোরাফেরা করে। এ সময় হাতিগুলো পার্শ্ববর্তী ফলবাগান, ফসলি জমি ও বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

স্থানীয় কৃষকরা জানান, সন্ধ্যার পর থেকে তারা চাষের জমিতে যেতে সাহস পাচ্ছেন না। অনেক পরিবারই নিরাপত্তাহীনতায় গৃহবন্দি হয়ে পড়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বাঁশখালী (জলদি) রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, ‘বন্য হাতির চলাচলের বিষয়ে আমরা ভোরেই অবগত হয়েছি। আপাতত একটি হাতির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। মানুষের প্রাণহানি এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে হাতি দেখতে গিয়ে বা অযথা ভিড় জমিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘এখন ৫টি ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) মাঠে কাজ করছে। কোথাও ক্ষয়ক্ষতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত এক দশকে আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় বন্য হাতির আক্রমণে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ চলতি বছরের মার্চে শাহমীরপুরে হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দুই উপজেলার মানুষ। মানববন্ধন ও সড়ক অবরোধের পর বন বিভাগ ও কেইপিজেড কর্তৃপক্ষ ইআরটির মাধ্যমে একটি হাতিকে বাঁশখালীর গভীর পাহাড়ে ফিরিয়ে নেয় এবং অন্য দুটি হাতি স্বাভাবিকভাবে ফিরে যায়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য...

আরও পড়ুন

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...