মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসররা এখনো আছে: চট্টগ্রামে নাহিদ ইসলাম

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। রবিবার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের স্টেশন রোডের হোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সারাদেশে শহীদ পরিবারগুলোর সঙ্গে বসছি। সবারই কমবেশি একই ধরনের সমস্যা। কোথাও কিছু সুবিধা পৌঁছেছে, কোথাও পৌঁছায়নি। যখন আমরা সরকারে ছিলাম, তখন শহীদ পরিবারদের জন্য নানা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু সেগুলো মাঠ পর্যায়ে ঠিকমতো বাস্তবায়ন হয়নি। এখনো নানা ধরনের প্রশাসনিক জটিলতা আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, যার কারণে শহীদ পরিবারগুলো ন্যায্য সম্মান ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি, বরং আপনাদের পরিবারের অংশ হিসেবে এসেছি। শহীদদের কোনো দল নেই—তারা দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।’

এসময় নাহিদ ইসলাম জানান, শহীদ পরিবারের কল্যাণে এনসিপির পক্ষ থেকে ‘শহীদ কল্যাণ-আহত সেল’ গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘দেশজুড়ে আমরা নতুন করে শহীদ পরিবারের তথ্য সংগ্রহ করছি। জুলাই অভ্যুত্থানের যে রাজনৈতিক সনদ রয়েছে, তা বাস্তবায়নের দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকায় বড় কর্মসূচি করা হবে। সরকার বলেছে, ৫ আগস্টের মধ্যে এটি বাস্তবায়ন করবে। আমরা সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

মতবিনিময় সভায় চট্টগ্রামের শহীদ পরিবারের সদস্য ও এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে নাহিদ ইসলাম ও নেতৃবৃন্দ রাঙামাটির উদ্দেশে রওনা হন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...