বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজার শহীদ দৌলত খান ময়দানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে নব্য গডফাদার হিসেবে মন্তব্য করায় চকরিয়া উপজেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠে। ফলে বিএনপির নেতাকর্মীরা রাজপথ দখল করে তীব্র প্রতিবাদ জানাই।
উক্ত বিতর্কিত মন্তব্যর কারণে চকরিয়া উপজেলার ডুলাহাজারা, খুটাখালী, কোনাখালী,ঢেমুশিয়া, বদরখালী, পশ্চিম বড় ভেওলা ও শাহারবিল ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া চকরিয়া পৌরসভার বিএনপির নেতাকর্মীরা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
বিএনপির নেতাকর্মীরা বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু চকরিয়া- কক্সবাজারের নেতা নই তিনি সারাদেশের একজন অবিসংবাদিত নেতা। তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা মানে আমাদের বুকে আঘাত করা। সে জন্য আজ আমরা বিক্ষোভ মিছিলের মধ্যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্চিত ঘোষণা করলাম। বিতর্কিত মন্তব্যর জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে খবর নিয়ে জানা যায়, তারা বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কেউ মানহানিকর বা অশালীন কথা বললে ছাড় দিতে রাজি নয়। তারা বলেন, সালাহ উদ্দিন আহমেদ শুধু বিএনপির নেতা নয়, দেশের সম্পদ। তাই সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে কোন দল বা ব্যক্তি অপপ্রচার করলে রাজপথে কঠোর জবাব দিতে রাজি আমরা।
আর এইচ/
