মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বন্য হাতির তান্ডবে কৃষকের বীজতলাসহ ফসলের ক্ষতি আতঙ্কে এলাকাবাসী

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষকের আমন বীজতলা ও ফসলের ক্ষেত নষ্ট করছে পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির দল।   

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কড়লডেঙ্গা রাবার বাগান এলাকায় চারটি হাতি হঠাৎ করে বসতবাড়ির আশপাশে চলে আসে। এতে এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক।

স্থানীয়রা জানান, হাতির উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী দল বেঁধে ধাওয়া করলে হাতিগুলো কাতাল শাহ মাজার হয়ে আবার পাহাড়ের দিকে ফিরে যায়।

স্থানীয় গৃহবধূ মরিয়ম বেগম বলেন, ‘প্রতিদিনই কোনো না কোনো দিক দিয়ে হাতি নেমে আসছে। ছোট-বড় সবাই আতঙ্কে আছি। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না।’

এর আগের দিন, বৃহস্পতিবার রাতে আমুচিয়া গুচ্ছগ্রামে দুটি হাতির দল নেমে আসে। এতে রঞ্জিত নামের এক কৃষকের ৬ শতক, মো. টিটুর ৮ শতক আমনের বীজতলা ও মো. শাহাজানের পেঁপে বাগান নষ্ট করে দিয়েছে।

কৃষক শাহাজাহান বলেন, ‘প্রায় প্রতিদিনই পাহাড়ি হাতির দল গ্রামে চলে আসছে। ফসল নষ্ট করছে, বসতঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’বনবিভাগের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের জীবন ও ফসল দুটোই মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকেরা ।

এ বিষয়ে কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নান বলেন, ‘খাবারের সন্ধানে হাতিগুলো লোকালয়ে চলে আসছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...