চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে চার সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় সদরঘাট থানাধীন শুভপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রেল লাইনের পূর্ব পাশে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন রকি হাসান আব্দুল্লাহ শফিক, নাজমুল হাসান, জসিম উদ্দিন ও মোঃ নয়ন।
সদরঘাট থানার ওসি মোঃ আবদুর রহিম গ্রেফতার হওয়া রকি হাসান আব্দুল্লাহ শফিকের বিরুদ্ধে ২টি এবং নয়নের বিরুদ্ধে ১১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সদরঘাট থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।
আর এইচ/
