মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে চবি এলামনাই এসোসিয়েশনের সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জুলাই-আগস্ট অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রনেতা ওয়াসিম আকরামসহ সব জুলাই শহীদদের আত্মত্যাগের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যৌথ উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর লালদিঘীর পাড়স্থ সিটি কর্পোরেশন লাইব্রেরী অডিটোরিয়ামে এ স্মরণ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক এম এ হালিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এমডি ফখরুল ইসলাম।

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর এডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, সদস্য মোহাম্মদ একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, গোলাম ফারুক, সোহরাব হোসেন সোহেল, সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, আমজাদ হোসেন চৌধুরী, ড. মোজাফফর আহমদ, অধ্যাপক আজম খান, মোরশেদুল আলম, কাজী আতিকউল্ল্যাহ, এড. মাঈনুদ্দীন, এড. আবু সাঈদ, সাইফুর রহমান শপথ, এড. রেজোয়ান নূর সিদ্দিকী, খোরশেদ আলম কুতুবী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, কাজী সাইফুল ইসলাম টুটুল, খালেদ হোসেন, খোরশেদ আলী, ইফতেখার মাহমুদ, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল রায়হান, নিউটন দত্ত, ফজলুল খসরু, ফজলুল কাদের রিপন, মশিউর রহমান, এড. সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, মীর সোহাগ, মামুনুর রশীদ, নকিব হোসেন, মোহাম্মদ আদিল, মোহাম্মদ সায়েম প্রমুখ।

সভায় এডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, ‘‘শহীদ ওয়াসিম আকরাম, আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই শহীদদের আত্মদানে আমরা আজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত ব্যর্থ করতে সকলকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিতে হবে।’’

সভায় শহীদ ওয়াসিম আকরামের পিতা মোহাম্মদ শফিউল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চবি এলামনাই এসোসিয়েশন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে তাঁর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...