মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় আসছেন নাহিদ-হাসনাত-সারজিসরা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা আগামীকাল কক্সবাজারের চকরিয়ায় আসছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২ টার সময় চকরিয়া পৌর শহরস্থ জনতা শপিং সেন্টারস্থ মাঠে এক পথসভা অনুষ্ঠিত হবে। উক্ত পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রধান আসামি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া আরো বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মুখ্যসচিব হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ চকরিয়ায় আগমনের উপলক্ষে উপজেলার নেতৃবৃন্দ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চকরিয়া উপজেলার সমন্বয়ক সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, আগামীকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা চকরিয়া আগমন উপলক্ষে শনিবার দুপুর ১২ টার সময় জনতা শপিং সেন্টারস্থ মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হবে। পথসভাটি সফল করার লক্ষে উপজেলার প্রত্যেকটি অঞ্চলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি আশা করি চকরিয়ার জনগণ উক্ত পথসভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের বক্তব্য শুনবেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ চকরিয়ার জনগণের কথাও শুনবেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা সফল করার জন্য চকরিয়া উপজেলার সমন্বয়ক খাইরুল হক, জিল্লু রহমান ও সানিসহ অন্যন্য নেতৃবৃন্দরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...