মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ায় রেলওয়ে ষ্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারি সিকদার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস শুক্রবার সকাল ৭ টার দিকে সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে। সকাল ৮ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে ষ্টেশন অতিক্রম করে। মরদেহের অবস্থা দেখে স্থানীয়রা ধারণা করছেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ট্রেনে কাটা পড়েছে শুনে রেললাইনে গিয়ে দেখি এক নারীর মরদেহ রেললাইনের উপর পড়ে আছে। মরদেহের অবস্থা দেখে আমরা ধারণা করছি প্রথম ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে। কারণ কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের গতি অনেক বেশি। ওই নারীর মুখমন্ডল থেঁতলে যাওয়ায় এখনও পর্যন্ত পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

সাতকানিয়া রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার রতন কান্তি দাশ বলেন, শুক্রবার সকাল ৯ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। সকালে কক্সবাজার এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে সাতকানিয়া রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...