মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় তিন কোটি টাকার ইয়াবাসহ নারী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। অভিযানে মাদক পাচারের অভিযোগে এক নারীকে আটক করা হলেও তার স্বামী ও ছেলে পলাতক রয়েছে।

বৃহস্পতিবার  রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, পতেঙ্গা ক্যাম্পের একটি দল আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার মাঝির বসতঘরের বারান্দার খাটের নিচে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা।

র‍্যাব সদস্যরা অভিযানে উপস্থিত হলে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারীকে আটক করা হয়। তিনি ওই বাড়ির গৃহবধূ এবং পলাতক আসামী আনোয়ার মাঝির স্ত্রী। অপর দুই পলাতক হলেন— মোঃ আনোয়ার মাঝি (৫০) ও তাদের ছেলে ইফতেখার উদ্দিন সোহেল (২০)।

আটককৃত মনোয়ারা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি স্বামী ও ছেলের সহায়তায় মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে খাটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় র‍্যাব।

ঘটনার পরিপ্রেক্ষিতে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, আটককৃত মনোয়ারা বেগমকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ প্রেরণ করা হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...