রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

লামার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খোলা 

বিপ্লব দাশ, লামা

বান্দরবানের লামা উপজেলার সব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট গুলো সাত দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈন উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১০ জুলাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড় ধসের সম্ভাব্য আশঙ্কা থাকায় পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হয়েছিল। উপজেলায় আবহাওয়া স্বাভাবিক থাকায় দুর্যোগ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে লামার সব রিসোর্ট খোলা রাখা যেতে পারে।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঈন উদ্দিন বলেন,পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে গত ১০ জুলাই থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলো বন্ধ রাখা হলেও বুধবার থেকে পর্যটনকেন্দ্র ও রিসোর্ট গুলো খোলা রাখা যেতে পারে।

লামা পর্যটন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন,দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণ কারীদের নির্বিঘ্নে লামার বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ ও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...