খাগড়াছড়ি রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৭ই জুলাই সকাল ১১ টায় রামগড় ৪৩ বিজিবির সম্মেলন কক্ষে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃআহসানউল ইসলাম পিএসসি এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৪৩ বিজিবি আওতাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়।
মতবিনিময় সভায় পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা,দায়িত্বপূর্ণ এলাকায় বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক পুশইন , অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণের সহায়তায় যে কোন ধরণের অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে তাৎক্ষণিক অবহিত করণ,পাহাড়ী রাস্তায় অতিরিক্ত ভারী যানবাহন চলাচল সীমিত করা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় হয়। এতে অংশ নেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামাতে ইসলামির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, কারবারি এসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন,চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য মোঃআবু মুসা জীবন, সাংবাদিক শাহেদ হোসেন রানা, শিক্ষক প্রতিনিধি আব্দুল আউয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুদ্দিন, ভুজপুর থানার প্রতিনিধি এস আই মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসানউল ইসলাম পি এস সি বলেন যেকোনো পরিস্থিতিতে সীমান্ত এলাকায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় ৪৩ বিজিবির সহ অধিনায়ক মেজর নুর, উপপরিচালক মোঃ সামছুল হক,স্হানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আর এইচ/
