মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চুরি করতে গিয়ে বাসায় ঢুকে পুলিশের স্ত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আটক 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণ মামলা প্রধান আসামি আবুল কালাম( ৪২) কে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৬ জুলাই) বিকেলের দিকে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামিকে আটক করে। তবে ধর্ষণ মামলা ছাড়া তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপরাধমূলক মামলা রয়েছে।

আরো পড়ুন:চকরিয়ায় পুলিশ কনস্টেবলের বাসায় চুরি; স্ত্রীকে ধর্ষণ

আটককৃত মোহাম্মদ আবুল কালাম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং কাহারিয়া ঘোনা খামার পাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, টুরিস্ট পুলিশের বাসায় চুরি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করার মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। এ ধর্ষণ মামলাটি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, আগামী রবিবার (২০ জুলাই) পুলিশের স্ত্রীকে ধর্ষণের মামলায় আটককৃত প্রধান আসামি আবুল কালামমের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়া এ ধর্ষণ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে পুলিশের বাসায় চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে। পুলিশের স্ত্রী সন্তানদের নিয়ে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...