মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জাতীয় জুলাই শহীদ দিবসে চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় জুলাই শহীদ দিবস  উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত। কোরআনখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শাহনেয়াজ রিটন, বৈশাখী টিভির ব্যুরো চিফ গোলাম মওলা মুরাদ, বিজনেস বাংলাদেশের জাহাঙ্গীর আলম, এটিএন বাংলার ফরিদ উদ্দিন, নজরুল ইসলাম, ফারুক আবদুল্লাহ, বজলুল হক, ইসমাইল ইমন, তৌহিদুল ইসলাম, মো. তানভীর, কামাল পারভেজ, সাইফি আনোয়ার, তুষার মুজির, হায়দার আলীসহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কদম মোবারক এতিমখানার হাফেজ মোহাম্মদ সেলিম। মুনাজাতে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধসহ দেশের বিভিন্ন স্থানে নিহত সব শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।

জাতীয় জুলাই শহীদ দিবসের পটভূমি তুলে ধরে বক্তারা বলেন, ২০২৪ সালের বিক্ষুব্ধ রক্তাক্ত জুলাই মাসে অপশাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে বহু শহীদের আত্মত্যাগের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান হয়। সেই শহীদদের সম্মানে সরকার ১৬ জুলাইকে “জুলাই শহীদ দিবস” হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করছে।

বক্তারা আশা প্রকাশ করেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার অঙ্গীকারে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদেও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...