মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জুলাই পুনর্জাগরণে আজ চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

 জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আজ বিকেল ৫টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’ প্রদর্শিত হবে।

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা।

গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে এবার চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের স্মৃতিচারণ, জুলাইয়ের গান ও ড্রোন শো’র বিশেষ প্রদর্শনী হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

শিল্পকলা একাডেমির সূত্র জানায়, অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যান্য উপদেষ্টার উপস্থিতি আশা করা যাচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান ও অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালক এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত থাকবেন।

বিকেল ৫টায় ‘কথা ক’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই বে অব বেঙ্গল, ব্যান্ডদল চিম্বুক, শিল্পী হান্নান ও মাশা সংগীত পরিবেশন করবেন। পরে জুলাই অভ্যুত্থানকে নিয়ে নির্মিত ‘জুলাই বিষাদ সিন্ধু’, ও ‘জুলাই বীরগাথাঁ’ প্রদর্শিত হবে। সন্ধ্যায় কণ্ঠশিল্পী পারসা মাহজাবীন ও ব্যান্ড দল শিরোনামহীন সংগীত পরিবেশন করবেন।

রাত ৯টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ সরকার এবং চীন সরকার যৌথভাবে এই ‘ড্রোন শো’তে ১ হাজার ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদ মিনারের উপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হবে ‘ড্রোন শো’র মাধ্যমে। ড্রোন শো’র প্রথম ধাপে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাই এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে দেখানো হবে কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...