বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পারিবারিক সালিসি বৈঠকে যুবক খুন, আটক ৫

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নে পারিবারিক কলহ নিষ্পত্তির সালিশি বৈঠক চলাকালে ছুরিকাঘাতে জেরে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) রাতে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্বচাম্বী,আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত মজু মিয়ার ছেলে।ঘটনার পর স্থানীয়রা পাঁচ জনকে আটক করে রাখে,পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন চট্টগ্রাম জেলার চুনতি ইউনিয়নের হাজিরপাড়া এলাকার মোঃ কামাল উদ্দিন এর তিন ছেলে মোঃ সোহেল (২২),মোঃ জাহেদ (৩০),মোঃ রিয়াজ (২৪),অন্য দুইজন মহিলা হলেন,আজিজ নগর,মুসলিম পাড়ার আব্দুর শুক্কুর এর স্ত্রী, মিনু আক্তার (৩৫),চট্টগ্রামের চুনতি ইউনিয়নের,মুসলিম পাড়ার বাসিন্দা কামাল উদ্দিন এর স্ত্রী, হালিমা বেগম(৫৫)।

এ বিষয়ে ইউপি সদস্য ছৈয়দুর রহমান জানান, নিহত আব্দুর রহমানের বড় ভাই আব্দুর শুক্কুরের সঙ্গে তার স্ত্রী মিনু আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার রাতে স্থানীয় আজিজ মেম্বারের দোকানের সামনে সালিশি বৈঠক হওয়ার কথা ছিলো।

বৈঠক শুরুর আগেই মিনু আক্তারের তিন ভাই আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা তিনজন মিলে তাকে ছুরিকাঘাত করেন।

এ ঘটনায় মঙ্গলবার(১৫ই জুলাই) দুপুরে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ভিকটিম আব্দুর রহমানের সাথে তার ভাই আব্দুল শুক্কুরের স্ত্রী মিনু আক্তারের মধ্যে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। বিরোধের জের ধরে গত ১৪ই জুলাই মিনু আক্তারের তিন ভাই ভিকটিমকে মারধর করে।

মারামারির একপর্যায়ে মিনু আক্তারের ছোট ভাই মোঃ সোহেল তার সাথে থাকা ধারালো চাকু দিয়া ভিকটিম আব্দুর রহমানের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করলে ভিকটিম ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে লোহাগাড়া পদুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,ঘটনায় জড়িত পাচঁ জনকে গ্রেফতার সহ খুনে ব্যাবহৃত চাকু জব্দ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...