বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রামগড়ে ভূমি ও গৃহহীনদের জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি: রামগড়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদানের শুভ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আজ (২০ জুন) সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামগড় উপজেলায় ৯১টিসহ সাড়া দেশে ৫৩ হাজার ৩শত ৪০টি পরিবারের মাঝে দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

রামগড় উপজেলা প্রসাশন আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা মু,মাহমুদ উল্লাহ মারুফ। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলাপরিষদ চেয়ারম্যান মংশেপ্রু চৌধুরী অপু বলেন মাননীয় প্রধান মন্ত্রীর শিক্ষা বর্ষের ১ম তারিখে শিক্ষার্থীদের হাতে বই পৌছানো, নিজস্ব অর্থায়নে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মান, সারাদেশে ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহের ব্যবস্হা করেছেন তা বিশ্বে নজির বিহীন।

তিনি ২০৪১সালে বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে দাড় করাতে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে দলমত নির্বিশেষে সকল কে একযোগে কাজ করার আহবান জানান।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন রামগড় উপজেলার দুই ইউনিয়নের প্রত্যান্ত অন্চল দাতারাম পাড়া,বুদুংছড়া, মধুপুর, ব্রতচন্দ্রপাড়া, সোনাইআগা, লামকু, বলীপাড়া, কাশিবাড়ী, লাচাড়ি পাড়া, ও বৈদ্যপাড়ায় ৯১টি ভুমিহীন ও গৃহহীন পরিবার কে গৃহ প্রদান করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ কাজে লাগিয়ে সুবিধা ভোগীরা আত্মনির্ভর হতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্ত মোঃ মনসুর আলী জানান ১ম ও ২য় পর্যায়ে রামগড় উপজেলায় মোট ১৯৩টি গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

এসময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুজ্জামান, ১নং ইউ পি চেয়ারম্যান শাহআলম মজুমদার, ২নং ইউ পি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম আলমগির, পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম কামাল, উপজেলা ত্রাণ ও পূর্ণর্বাসন কর্মকর্তা মোঃ মনসুর আলী, সরকারী ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...