মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সম্পত্তি নিয়ে ভাগিনার হাতে মামা খুন

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বৈঠকের মধ্যে আপন ভাগিনার (বোনের ছেলে) ছুরিকাঘাতে মামা হারুন অর রশিদকে (৪৫) হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত হারুন ওই এলাকার মো. সেকান্দারের ছেলে। ঘটনার পর থেকে ভাগিনা শাহীন আলম পলাতক রয়েছে। ভাগিনা শাহীন আলম একই বাড়ির মো. হালিমের ছেলে। হারুনের দুই সন্তান রয়েছে। সে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। কিছুদিন পূর্বে ছুটিতে দেশে এসেছে।

নিহত হারুনের জেঠাত ভাই মো. আনোয়ার হোসেন বলেন, আমার চাচা সেকান্দার একটি জায়গা আমার চাচাতো ভাই হারুন ও তার বোন শাহানার সাথে হাঁটার পথ ও পানি যাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের মিমাংসার জন্য বুধবার (৯ জুলাই) আসরের নামাজের পর তাদের বাড়িতে বৈঠকে বসেছি। বৈঠকে বোন ভাগিনার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগিনাকে মামা একটি চড় দেয়। এরপর ভাগিনা ঘরে গিয়ে চুরি এনে কিছু বুঝে উঠার আগেই মামার বুকে ছুরিকাঘাত করে। এরপর আমরা গাড়ি দিয়ে দ্রæত মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ার আরো বলেন, হারুনের বোন খুব খারাফ প্রকৃতির। সে বৈঠকের শুরু থেকে উত্তেজিত ছিল। ছেলে ছুরিকাঘাত করার পর মা কৌশলে ছেলেকে পার করে দিয়েছেন। আমরা খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎক ডা. রুম্মান জানান, ভিকটিমকে হাসপাতালে আনার পর পরীক্ষা নিরিক্ষা করে দেখি, হাসপাতালের নিয়ে আসার পূর্বে মারা গেছে। তার বুকের বাম পাশে ছুরিকাঘাতের আঘাত রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশের তিনটি টিম আসামীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। নিহত হারুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...