চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে প্রাণ গেল আরেক শিশুর। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে হালিশহরের আনন্দ বাজার এলাকায় তিন বছর বয়সী হুমায়ারা নামে এক শিশু নালায় পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেল চারটার দিকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ারাকে মৃত ঘোষণা করেন।
এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল নগরীর কাপাসগোলা এলাকায় নালায় পড়ে নিখোঁজ হয় ছয় মাস বয়সী শিশু সেহেরীস। পরে চাক্তাই খালের চামড়া গুদাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আর এইচ/
