বুধবার, ২৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার আনোয়ারা থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযুক্ত মোহাম্মদ বাবু (৩৫) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ বাবু আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বদিউর রহমান মেম্বারের বাড়ির মৃত মনির আহমদ (প্রয়াত মতন আলী)-এর পুত্র।

ভুক্তভোগীর পরিবার জানায়, ২৩ জুন দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ বাবু পাশের একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ তদারকি করতেন। সে সুবাদে কিশোরীর পরিবারের সাথে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে।একপর্যায়ে বাবু কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযোগ অনুযায়ী ঘটনার দিন দুপুরে কিশোরীকে একা পেয়ে ভয়-ভীতি দেখায় এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে তাকে ঘরের ভেতর ধর্ষণ করে।ভুক্তভোগী মেয়েটি ঘটনার পর ভয়ে বিষয়টি গোপন রাখে। এ সুযোগে অভিযুক্ত বাবু আরও কয়েকবার তার ওপর শারীরিক মেলামেশাও করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে মেয়েটি পরিবারকে বিষয়টি জানালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মো. বাবু (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...