বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ফ্রিল্যান্সিং এর নামে প্রতারণা; পুলিশের হাতে ধরা

আনোয়ার আজিম, সীতাকুণ্ড

ফিন্যান্সিং এর নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগে  সীতাকুন্ড পৌরসভার কেদারখিল গ্রামের  হান্নান মিয়াজি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৬ জুলাই রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আবু সালেকের ছেলে।

নুরুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ১কোটি ৮৪লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।  জানা গেছে , সে ২০২২ সাল থেকে তিনি ফ্রিল্যান্সিং এ বিনিয়োগের নাম দিয়ে প্রতারণা করে আসছিল। ইউটিউব ও ফেসবুক এ বিনিয়োগ করলে প্রতি লাখে মাসে ১৫থেকে ২০হাজার দেওয়ার কথা বলে হান্নান চুক্তি করতেন। বিনিয়োগকারী সংগ্রহে তিনি কমিশন ভিত্তিক কিছু প্রতিনিধি ও নিয়োগ দিয়েছেন। প্রথম পর্যায়ে চুক্তি মোতাবেক ৩/৪ মাস লভ্যাংশ প্রদান করলেও পরবর্তীতে পরিশোধ করতেন না।

মাসুদ মোল্লা নামে এক ব্যক্তি বলেন, আমার এক আত্মীয় ফিক্স ডিপোজিট ভেঙ্গে ৪০ লক্ষ টাকা হান্নান নিয়াজির কাছে বিনিয়োগ করেছে।

তসলিম উদ্দিন নামে এক বিনিয়োগকারী বলেন , আমি আত্মীয়-স্বজনের কাছ থেকে নিয়ে প্রায় ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছি। প্রথম দুই মাস লভ্যাংশ প্রদান করলেও পরবর্তীতে তাকে পাওয়া যাচ্ছে না।

সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন,  তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, আরো অনেক অভিযোগ আসছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...