মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ছেলের ফল জালিয়াতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্বে থাকাকালীন সময়ে নিজের ছেলের ফল জালিয়াতির অভিযোগে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ ৭ জুলাই সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হয়েছে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৭ জুন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ছেলের পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া মামলায় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণ চন্দ্র নাথ তাঁর ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির মামলায় গত ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। তাই ১৭ জুন থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

চলতি বছরের ২১ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বর্তমান সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে  মামলা করেন। মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং সরকারি কর্মচারী বিধিমালায়।

মামলার অন্য আসামিরা হলেন- নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। শিক্ষা বোর্ডের সচিব ওই সময়ের সচিব অধ্যাপক একেএম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে থানায় এ মামলা করেন।

হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন পেলেও গত ১৭ জুন জামিনের মেয়াদ শেষে চট্টগ্রামের একটি আদালতে আত্মসমর্পণ করেন নারায়ণ চন্দ্র নাথ। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটির সূচনা ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে। ওই বছর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে পরীক্ষায় বসেছিলেন নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ। ফলাফলে দেখা যায়, তিনি কাঙ্ক্ষিত জিপিএ পাননি। কিন্তু কিছুদিন পরই দেখা যায়, ফলাফল সফটওয়্যারে প্রবেশ করে তাঁর নম্বর সংশোধন করে জিপিএ-৫ দেখানো হয়েছে।

এই ফল পরিবর্তনের পেছনে বোর্ডের কয়েকজন আইটি কর্মী ও কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল বলেই তদন্তে উঠে আসে। অভিযোগ ওঠে, বোর্ডের সচিব হিসেবে পদে থাকার সময়ই নারায়ণ চন্দ্র নাথ প্রভাব খাটিয়ে ছেলের ফল পরিবর্তন করিয়েছিলেন।

এমন অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত হয় তদন্ত কমিটি।

। ২০২৪ সালের সেপ্টেম্বরে মাউশির তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে। ফল বাতিলের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ আসে। ওই বছরই নারায়ণ চন্দ্র নাথকে বোর্ড থেকে সরিয়ে ওএসডি করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায়...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১...