বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেম্বার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, ভেজাল উপকরণ ব্যবহার ও মেয়াদহীন পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ জুলাই )দুপুরে নগরীর ওয়ারলেস মোড় এলাকায় পরিচালিত অভিযানে মেম্বার হোটেল ও হোম মেইড ফুডস নামে দুটি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। পাশাপাশি একইদিন পাহাড়তলী বাজারে পরিচালিত পৃথক অভিযানে বনফুলের পরিবেশক বারক ওয়াটারকেও জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় মেম্বার হোটেল-এর রান্নাঘরে মিষ্টি জাতীয় খাবারে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় পাওয়া যায়। রান্নার পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, হোম মেইড ফুডস-এ খাবার তৈরিতে অনুমোদনহীন কাঁচামাল ব্যবহার ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের পণ্য বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রেখে কারখানা পরিচ্ছন্ন করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, হোম মেইড ফুডসের রান্নাঘর ছিল স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। তারা অনুমোদনহীন উপকরণ ব্যবহার করে খাবার তৈরি করছিল। জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, মেম্বার হোটেলেও খাবার তৈরির পরিবেশ ছিল নোংরা। মিষ্টির ভেতরে পোকামাকড় পাওয়া গেছে, যা ভোক্তার স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এছাড়া, পাহাড়তলী বাজারে পরিচালিত এক পৃথক অভিযানে বনফুলের পরিবেশক বারক ওয়াটারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি তাদের পণ্যে মেয়াদ উল্লেখ না করে খুচরা স্টিকার বসিয়ে বিক্রি করছিল। এতে করে ভোক্তারা প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ভোক্তার অধিকার রক্ষায় নিয়মিত বাজার তদারকি চালানো হবে। খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ সহ্য করা হবে না।

আর এইচ/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...