বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীদের তোপের মুখে চবি শিক্ষকের পদোন্নতি প্রত্যাহার 

সালাউদ্দিন সাকিব,চবি

হত্যাচেষ্টা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির বোর্ড বসায় ক্ষোভে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করেন তারা। এতে ওই শিক্ষকের পদোন্নতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে তিনটায় প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়। বেলা ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে বোর্ড বসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে প্রশাসন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পদন্নোতি স্থগিত করতে বাধ্য হন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন— ‘বাহ! ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার’; ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’।

জানা গেছে, গত বছর ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী আদালত প্রাঙ্গণে হামলার শিকার হন। এতে তার মাথায় কিরিচের কোপ লাগে এবং ডান হাত ভেঙে যায়। এরপর ৮ ডিসেম্বর তিনি চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে মামলা করেন, যেখানে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী ২০তম আসামি। এছাড়া, তিনি জুলাইয়ের গণহত্যায় সমর্থন ও উসকানির অভিযোগে পরিচিত। এছাড়া তার বিরুদ্ধে সংখ্যালঘুদের গণহত্যা নিয়ে দেশবিরোধী চক্রান্তের অভিযোগও রয়েছে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোনায়েম শরীফ বলেন, আজকে দেশবিরোধী অপতৎপরতায় জড়িত কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য বোর্ড বসেছে। আমরা এর বিরোধিতা করছি।

আরবি বিভাগের রাফসান বলেন, আমরা রক্ত দিয়ে এই ক্যাম্পাস ফ্যাসিবাদমুক্ত করেছি। অথচ আজ প্রশাসন উল্টো ফ্যাসিবাদীদের প্রমোশন দিতে ব্যস্ত।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসহাক ভূঁইয়া বলেন, হত্যাচেষ্টা মামলার আসামি কুশল বরণের বোর্ড বসানো হয়েছিল। আমরা এর প্রতিবাদ করেছি। তার বোর্ড প্রত্যাহার করা হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে বিচার করার এখতিয়ার রাখে না।তবে তদন্ত কমিটি ধীরে কাজ করছে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কুশল বরণের বোর্ড প্রত্যাহার করা হয়েছে। সংবাদপত্রে কিছু সংবেদনশীল নিউজ আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সেক্রেটারী নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরের...

ক্যাম্পাসে সন্ত্রাস নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে: ডাকসু ভিপি

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত...

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের...

কৃষিকে স্মার্ট করতে একগুচ্ছ মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর...

আরও পড়ুন

বাইশারীতে অপহৃত ৩ শ্রমিক যৌথ অভিযানে উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অপহৃত তিন রাবার শ্রমিককে দিনভর অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২২ এপ্রিল)...

বোয়ালখালীতে ওসি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ইউপি সদস্যদের মামলার হুমকি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের কাছে টাকা দাবি ও মামলায় জড়িয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি...

নিখোঁজের ৩ দিন পর মিলল হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ

নিখোঁজ হওয়ার তিন দিন পর কক্সবাজারে এক হিন্দু সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল...

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...