শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

হাজারীখিল অভয়ারণ্যে ৩৩টি অজগরের বাচ্চা অবমুক্ত

মোঃ মামুন উদ্দিন , ফটিকছড়ি

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া ৩৩টি অজগরের বাচ্চা প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

‎আজ (৪ জুলাই) ফটিকছড়ি উপজেলার হাজারীখিলে অবমুক্ত করা হয়।

‎অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নজরুল ইসলাম, হাজারীখিল রেঞ্জের বন কর্মকর্তা শিকদার আতিকুর রহমান এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ।

‎চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন জানান, “অজগরের মতো গুরুত্বপূর্ণ প্রজাতির সংরক্ষণে এই ধরণের অবমুক্তকরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায় এবং বিপন্ন প্রাণীরা তাদের স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারে।”

‎হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য দেশের অন্যতম একটি সংরক্ষিত বনাঞ্চল, যেখানে নানা প্রজাতির বন্যপ্রাণীর নিরাপদ বিচরণ ক্ষেত্র রয়েছে। এখানে অজগরের মতো হিংস্র অথচ পরিবেশের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ প্রাণীদের সংরক্ষণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

‎স্থানীয় প্রশাসন ও বন বিভাগ জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রাণী অবমুক্তকরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...