শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাংলাদেশে জাপানের সহযোগিতা বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশের বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং যুব উন্নয়ন—বিশেষ করে শিক্ষা ও খেলাধুলা খাতে জাপানের সহযোগিতা আরও বাড়াতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জাপান সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। সম্প্রতি জাপান সফরকালে আমাদের প্রতি যে আন্তরিকতা ও আতিথেয়তা দেখানো হয়েছে, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’

বৈঠকে জাইকার ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি জানান, এশিয়ায় বাংলাদেশ জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ি প্রকল্পের কথা বিশেষভাবে উল্লেখ করে এটিকে ‘ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল’ বলে উল্লেখ করেন।

তিনি বাংলাদেশের সমুদ্রসম্পদের সম্ভাবনার কথাও তুলে ধরে বলেন, ‘আমরা একটি সমুদ্রভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হতে চাই।’

তরুণদের জন্য জাপানে উচ্চশিক্ষার বৃত্তি ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। ভাষাগত সমস্যা দূর করতে জাপানি ভাষা ও কর্মস্থলের আচরণ শেখানোর জন্য জাপানি শিক্ষক পাঠানোর প্রস্তাবও দেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ক্যাম্পে বেড়ে ওঠা হাজারো তরুণ কোনো আশার আলো দেখছে না। এ অবস্থায় তাদের হতাশা ও ক্ষোভ বাড়ছে।’

জাইকার ভাইস প্রেসিডেন্ট জানান, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিতে জাইকা বিচারব্যবস্থা, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে সংস্কার এবং আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা করছে।

নারীদের খেলাধুলায় সাফল্যের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস জানান, ‘আমাদের মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনেও ভালো করছে। তাদের জন্য হোস্টেল ও প্রশিক্ষণ সুবিধা আরও বাড়াতে হবে।’ এ সময় মিয়াজাকি এ বিষয়ে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা অর্থনৈতিক সংস্কার ও অবকাঠামো উন্নয়নের জন্য জাপানের ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ ও অনুদানের জন্য কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আরও উন্নয়ন প্রকল্পের জন্য বৈদেশিক সহায়তা সীমা ৩০০ বিলিয়ন ইয়েন থেকে ৪৫০ বিলিয়ন ইয়েনে বাড়ানোর আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘বাংলাদেশ সব সময় জাপানের বন্ধুত্ব ও অবদান মনে রাখবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...