শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে হত্যার চেষ্টা ; যুবক গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙ্গুনিয়া উপজেলায় চুরি করতে দেখে ফেলায় ধারালো অস্ত্রের সাহায্যে জবাই করে গৃহবধূকে হত্যা চেষ্টা করে চোর। এতে গৃহবধূর গলার কাছে থুতনিতে গভীর ক্ষত হয়ে কেটে ঝুলে যায়।

বুধবার রাতে  উপজেলার পোমরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বার আউলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত হাসপাতালে নেয়ায় ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। কিছুটা সুস্থ হলে তিনি হাসপাতাল থেকে ভিডিওবার্তার মাধ্যমে পুলিশকে ঘটনার বিবরণ দেন।

পরে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এই ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার যুবকের নাম মো. ওবাইদুল আলম (২৯)। তিনি ওই এলাকার শাহ আলম মিয়ার ছেলে৷

অন্যদিকে ভুক্তভোগী নারীর নাম আনোয়ারা বেগম (৪০)।তিনি বার আউলিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর মেয়ে এবং একই এলাকার আবদুর রউফের স্ত্রী।গুরুতর আহত অবস্থায় তিনি এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর বোন জামাই এনাম উদ্দিন তালুকদার বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, গত ২৩ জুন ভোররাত সাড়ে ৪টার দিকে গৃহবধূর সাথে এই ঘটনা ঘটায় প্রতিবেশী যুবক ওবাইদুল। সে প্রায়শই গৃহবধূকে বিভিন্নভাবে উত্যক্ত করতো এবং ঘটনার দিন মূলত তার কাছে চল্লিশ হাজার টাকা আছে জানতে পেরে চুরির উদ্দেশ্যে সে ওই ঘরে প্রবেশ করে৷ এসময় তাকে চিনে ফেলায় গৃহবধূর সাথে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে জানান ভুক্তভোগী আনোয়ারা।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান,  বৃহস্পতিবার দুপুরে তাকে পোমরা বার আউলিয়া এলাকার একটি দোকান থেকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে  জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...