শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বাঁশখালীতে ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

রিয়াদুল ইসলাম রিয়াদ, বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা থেকে ৮ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ শেখ সাইফুর রহমান (৪৫) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে পুলিশের একটি টিম থানা গেইটস্থ বাঁশখালীর প্রধান সড়কে অভিযান চালিয়ে সাইফুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত ওই মাদককারবারীর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভুরুলিয়ায়।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বাঁশখালী পৌরসভার প্রধান সড়ক থেকে থানা পুলিশের একটি টিম ৮ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ সময় মাদক, সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...