শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জরুরি অবস্থা, রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিকেন্দ্রীকরণ-তিন ইস্যুতে ঐকমত্যের খসড়া

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় দফার নবম দিনের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আলী রীয়াজ। আলোচনায় কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে পূর্ববর্তী আলোচনায় অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনার প্রধান তিনটি এজেন্ডা ছিল—বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের এখতিয়ার এবং জরুরি অবস্থা জারির বিধান।

আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন“আমরা কী পরিস্থিতির মধ্য দিয়ে, কী পরিমাণ আত্মত্যাগের ভেতর দিয়ে আজকের এ পর্যায়ে পৌঁছেছি, সেটা আমাদের স্মরণ রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগ যেন হয় আমাদের দিক নির্দেশক।”

তিনি আরও বলেন,“৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। অনেক অন্যায়, নিপীড়ন আর দমন-পীড়নের মধ্য দিয়ে যে সুযোগ এসেছে, তা হেলায় হারানো যাবে না।”

এর আগে গতকাল অনুষ্ঠিত অষ্টম বৈঠকে অধ্যাপক রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকলে জুলাই মাসের মাঝামাঝি কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই ‘জুলাই সনদ’ ঘোষণা করা সম্ভব হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে একটি টেকসই ও গ্রহণযোগ্য রাষ্ট্র সংস্কার রূপরেখা প্রণয়ন, যা সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে দেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা ও কাঠামোর রূপরেখা নির্ধারণ করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...