বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

পটিয়ায় মহাসড়ক অবরোধে দুর্ভোগ, আনোয়ারায় ৪ কিলোমিটার যানজট

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে পাশের আনোয়ারা উপজেলাতেও, যেখানে বিকেল থেকে ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পটিয়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল ১০টা ৪০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত পটিয়া থানার সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে পটিয়ায় পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ৯টায় পটিয়া থানা ঘেরাও করে বিক্ষোভকারীরা। সেখান থেকে শুরু হয় সড়ক অবরোধ। ফলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট দেখা দেয়।

মহাসড়ক বন্ধ থাকায় দূরপাল্লার যানবাহনগুলো বিকল্প হিসেবে আনোয়ারা–বরকল সড়ক ব্যবহার করছে। ফলে দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত আনোয়ারার মালঘর বাজার মোড় থেকে থানার মোড় পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

সুকান্ত মল্লিক নামে এক যাত্রী জানান, ‘জরুরি কাজে চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য বিকেল সাড়ে চারটায় মালঘর বাজার থেকে বের হয়েছিলাম, এখন সাড়ে ৫টা বেজে গেলেও থানা পার হতে পারিনি।’

শ্যামলি পরিবহনের চালক আবদুল্লাহ বলেন, ‘পটিয়ায় গণ্ডগোলের কারণে মহাসড়ক বন্ধ থাকায় আমাদের আনোয়ারা–বরকল সড়ক ব্যবহার করতে হচ্ছে।’

আনোয়ারা উপজেলা চালক দলের সাধারণ সম্পাদক আজাদ আলী জানান, ‘দক্ষিণ চট্টগ্রামের সব দূরপাল্লার গাড়ি এখন আনোয়ারা–বরকল সড়ক দিয়ে চলছে। জয়কালী বাজার এলাকায় রাস্তার সংস্কার কাজের কারণে একপাশ বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১১টায় পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীদের দুই দফা সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৯ জন আহত হন বলে দাবি করা হয়েছে। এ সময় পটিয়া থানার ওসি আবু জাহেদ মো. নাজমুন নূর ও এসআই আসাদূর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভকারীরা স্লোগান দেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...