রবিবার, ৭ জুন ২০২৬

রাউজানে ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের রাউজানে অভিজিৎ সেন রাজীব নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বুধবার (০২ জুলাই) দুপুরে রাউজান পৌরসভার জলিল নগর বাস স্ট্যান্ড এলাকার আমানত খান মার্কেটের দুই তলায় অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা।

দণ্ডিত রাজীব রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া এলাকার প্রদীপ সেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আগে রোগীদের টুকটাক ফিজিওথেরাপি দিতেন দণ্ডিত রাজীব। ৫ আগস্টের পরই নামের আগে ডাক্তার যুক্ত করে খুলে বসেন চেম্বার, শুরু করেন ডাক্তারি।
অভিযানে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজাহান, মেডিকেল কর্মকর্তা শান্তনু পালিত ও তৃষি চৌধুরী, রাউজান থানা-পুলিশের প্রতিনিধি ও এনএসআই, চট্টগ্রাম জেলা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বলেন, বিএমডিসি সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণায় জড়িত থাকার দায়ে অভিজিৎ সেন রাজীব নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে চেম্বারের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এসময় অভিযুক্ত ব্যক্তি নগদ ১ লাখ টাকা পরিশোধ করতে না পারায় রাউজান থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। বর্তমানে তিনি রাউজান থানা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুরের...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে এ...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে।তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর...