শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জুনে প্রতিদিন সড়কে প্রাণ গেছে ২৩ জনের

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

দেশে সদ্যবিদায়ী জুন মাসে প্রতিদিন গড়ে ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এক মাসে সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৬ জনে। এই সময়ে সড়ক দুর্ঘটনায় দেশের মানবসম্পদের ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার ৪৬৩ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। ফাউন্ডেশনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে ৬৮৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১ হাজার ৮৬৭ জন। নিহতদের মধ্যে ১০৯ জন শিশু ও ১০৪ জন নারী রয়েছেন। এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটিয়েছে সর্বাধিক প্রাণহানি—মোট ২২৮ জন নিহত হয়েছেন, যা জুন মাসে মোট নিহতের ৩২ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া ১২০ জন পথচারী ও ১০৬ জন চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

শুধু সড়ক নয়, একই মাসে ১৮টি নৌ দুর্ঘটনায় ২১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এছাড়া ৫৩টি রেল দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার মধ্যে ২৯৬টি ঘটেছে জাতীয় মহাসড়কে, ২৪৩টি আঞ্চলিক সড়কে, ৫৯টি গ্রামীণ সড়কে, ৮৭টি শহুরে সড়কে এবং ৪টি অন্যান্য স্থানে।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ফাউন্ডেশনটি দায়ী করেছে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি ও চালকদের অদক্ষতা, বেতন-কর্মঘণ্টার অনিশ্চয়তা, স্বল্পগতির যানবাহন চলাচল, ট্রাফিক আইন না জানা ও না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সীমিত সক্ষমতা এবং গণপরিবহন খাতে চাঁদাবাজিকে।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “অধিকাংশ দুর্ঘটনাই অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটছে। এ জন্য প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো এবং চালকদের মানসিকতা পরিবর্তনে প্রশিক্ষণ দেওয়া জরুরি। একইসঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার বাড়াতে হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...