শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন  বরখাস্ত

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

সরকারের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটানোয় চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে এই বরখাস্তের আদেশ জারি করে।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনার মো. জাকির হোসেন সরকারের নির্দেশনা অমান্য করে গত ২১ ও ২৮ জুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অথচ এনবিআরের পূর্ববর্তী নির্দেশনায় ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছিল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ রাখার ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয় এবং সরকারের রাজস্ব আদায়ে বড় ধরনের ক্ষতি হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯(১) অনুযায়ী সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে তাকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে এনবিআরের কর্মকর্তারা এক সপ্তাহের টানা আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছিলেন। এতে কাস্টমস ও ভ্যাট অফিসের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সরকার কাস্টমস ও ভ্যাট সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয়।

আন্দোলনের মধ্যেই ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ নিয়ে দফায় দফায় বৈঠক, মধ্যস্থতা ও আলোচনা শেষে ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন। সোমবার (১ জুলাই) থেকে কাস্টম হাউজে পুনরায় কার্যক্রম শুরু হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

আরও পড়ুন

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...