শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘জুলাই পদযাত্রা’ শুরু এনসিপি’র

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত শেষে নেতারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

এরপর বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেট থেকে পদযাত্রা বের করবেন এনসিপি নেতারা। পদযাত্রাটি নগরীর লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড় অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভায় রূপ নেবে। পরে পদযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে বলে জানান দলটির নেতারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত একজন অপরিচিত পুরুষের ছবি আসে। রাস্তায়, কর্মস্থলে, গণপরিবহনে কিংবা কোনো নির্জন জায়গায় একজন নারী যৌন...