শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে শিশু ধর্ষণের চেষ্টা: অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলীতে এক যুবকের বিরুদ্ধে স্কুলগামী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে জুলধা ডাঙারচর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী স্কুল থেকে ফেরার পথে বিলের পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত রাহাত হাওলাদার (৩৫) তাকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাহাত হাওলাদার বরিশালের পটুয়াখালীর বাসিন্দা এবং পেশায় একটি ট্রাকের হেলপার।

শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে রাহাত পালানোর চেষ্টা করে, তবে তাকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে তাকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়।

নিগৃহীত শিশুটির বাবা মো. রুবেল বলেন, “আমার মেয়ে স্কুল থেকে ফিরছিল, তখন এই লোক তাকে জোর করে ধরে নিয়ে যায়। সে চিৎকার করায় লোকজন তাকে উদ্ধার করে। আমরা ন্যায়বিচার চাই।”

স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পর পুলিশ প্রথমে দ্রুত ব্যবস্থা না নিয়ে গড়িমসি করছিল। তবে পরে অভিযুক্তকে গ্রেফতার করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ ঘটনাটি নিশ্চিত করে জানান, “অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। অনেকেই শিশুদের নিরাপত্তা জোরদার করতে কঠোর আইন ও দ্রুত বিচার দাবি করেছেন।

শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত একজন অপরিচিত পুরুষের ছবি আসে। রাস্তায়, কর্মস্থলে, গণপরিবহনে কিংবা কোনো নির্জন জায়গায় একজন নারী যৌন...