শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ 

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশীয় জাতের নিম, কদবেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০১ জুলাই) সকালে বোয়ালখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো আতিক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা প্রণব চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান মো. মোর্শেদ, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে প্রমুখ।

এসময় উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০০ করে ৩ হাজার ২০০ শিক্ষার্থী’র জন্য  সংশ্লিষ্ট  শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/ কর্মকর্তা এবং শিক্ষার্থীদের  হাতে জনপ্রতি ৪ টি করে চারা  তুলে দেওয়া হয়।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তোলা যাবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...