সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মো. কাসেম মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। সোমবার (৩০জুন) রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাশেম উল্লিখিত এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে। এ সময় কাশেমের হেফাজতে থাকা ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত কাসেমকে মাদকসহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার কাসেম মিয়ার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর এইচ/
