সোমবার, ১১ মে ২০২৬

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ৮৩তম জন্মদিন উদযাপিত

অনলাইন ডেস্ক, চট্টগ্রাম নিউজ

চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ৮৩তম জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ৩০ জুন (সোমবার) বিকেলে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল আলোচনা সভা, বৃক্ষচারা রোপণ ও বিতরণ দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এ, এস (স্বতন্ত্র) ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন ছালেহ্-নূর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. তৈয়বুর রহমান।

প্রধান বক্তা ছিলেন স্বপ্ন নগর বিদ্যানিকেতনের সমন্বয়ক ছড়াকার সুজা আল মামুন। বিশেষ অতিথি ছিলেন- সাহিত্যিক আহমদ ছফার নাতি মো: শহিদুল ইসলাম, লোককবি ও গীতিকার নুরুল আলম ম্যানেজার, সংগঠক মো. টিপু সুলতান, মানবাধিকার সংগঠক মো. রাজিব হোসেন রিফাত, মাদ্রাসা কমিটির সদস্য নূর মোহাম্মদ, সদস্য কাজী মোহাম্মদ হোসাইন, সমাজসেবক নাছির উদ্দীন, সংগঠক লোকমান হাকিম, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন, হাফেজ মাওলানা মোঃ জুনায়েদ, চৌধুরী তাওসীফ, কাজী মোঃ ইমতিয়াজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন- আহমদ ছফার সাহসী লেখনী বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ। বাংলা ভাষা যতদিন থাকবে তাঁর সৃষ্টি ততদিন তাঁকে অমর করে রাখবে। অন্যায় অবিচার ও জুলুমের বিরুদ্ধে তিনি ছিলেন দৃঢ় প্রতিবাদী। তাঁকে কখনও কারো তোষামোদী করতে দেখা যায়নি। বস্তুত প্রথাবিরোধী লেখক কালের নায়ক আহমদ ছফার মতো ব্যক্তিত্ব সাহিত্যাঙ্গনে সত্যিই বিরল। বক্তারা আহমদ ছফার স্মৃতি রক্ষার্থে তাঁর নামে চন্দনাইশ-চট্টগ্রামে একটি একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...