শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ওসির পরিচয়ে দোকান থেকে টিভি-ফ্রিজ হাতিয়ে নেওয়া প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে দুটি ইলেকট্রনিক্স দোকান থেকে টিভি, ফ্রিজ ও ফ্যান হাতিয়ে নেওয়ার ঘটনায় মো. সুমন নামেএক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানার বুলুদিঘির পশ্চিম পাড় এলাকার হাজী খায়ের মোহাম্মদ কলোনীর ৩১ নম্বর বাসা থেকে মো. সুমন নামে একজনকে আটক করা হয়।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিচয়ে প্রতারক সুমন গত ২৭ জুন (শুক্রবার) সকালে আনোয়ারার পশ্চিম বৈয়াগের আল-মদিনা ইলেকট্রনিক্স থেকে একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ও দুটি সিলিং ফ্যান এবং বটতলী শাহ আমানত ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ সংগ্রহ করে। ঘটনার পর ভুক্তভোগীরা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক সুমনকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৭৬ লিটার ফ্রিজ ও একটি সিঙ্গার সিলিং ফ্যান উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে পটিয়া থানা এলাকা থেকে সিঙ্গার ব্র্যান্ডের ৩২ ইঞ্চি স্মার্ট টিভিও উদ্ধার করে পুলিশ।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারণার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...