শুক্রবার, ১ মে ২০২৬

মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

মোঃ মাছুম আকবরী আকাশ ; পটিয়া থেকে

চট্টগ্রামের পটিয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে হাইদগাঁও ইউনিয়নের রক্ষা কালী বাড়ি সংলগ্ন ধরপাড়া পুকুরে ধরপাড়া ডুবে শান্ত নন্দী (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ ) জুন দুপুর গোসল করতে নেমে তার মৃত্যু হয়। নিহত কিশোর রংপুর জেলার সনজয় নন্দীর ছেলে।

জানা যায়,শান্ত নন্দী বাবা মায়ের সাথে চট্টগ্রাম শহরের থাক, গত চারদিন আগে মামা বাড়িতে হাঈদগাঁও বেড়াতে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শান্ত তার মামার বাড়ির ছেলেদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা ফিরে এলেও শান্ত ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তার নিথর দেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্ত নন্দী গত বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানান তার মামার বাড়ির সদস্যরা।

শান্তর মামা সুভাষ সেন বলেন, “আমাদের ভাগিনা দুপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। এখন পুরো পরিবার শোকে স্তব্ধ, কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা দিবস পালিত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে...

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

সাতকানিয়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে আহত মোহাম্মদ আজিজুল হক (৬৩) নামের এক বৃদ্ধ দিনমজুরের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)...

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...