শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে এনআইডি সংশোধনে ৬ মাসে নিষ্পত্তি ৮৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলায় নির্বাচন কমিশনের ঘোষিত ‘ক্রাশ প্রোগ্রাম’-এর আওতায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ৮৪ শতাংশ আবেদন নিষ্পত্তি হয়েছে গত ছয় মাসে।

সোমবার (৩০ জুন) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ।

তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত চট্টগ্রামে এনআইডি সংশোধনের জন্য মোট ৫৪ হাজার ৪০৯টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৪৫ হাজার ৬৯৭টি আবেদন। যা শতকরা হিসাবে প্রায় ৮৪ শতাংশ।

জেলা নির্বাচন কর্মকর্তার দেওয়া তথ্যমতে, নিষ্পত্তিকৃত আবেদনের মধ্যে সম্পূর্ণভাবে মঞ্জুর হয়েছে ২৬ হাজার ৭৯৩টি (৫৮.৬৩ শতাংশ), আংশিক মঞ্জুর ৬ হাজার ১৮৩টি (১৩.৫২ শতাংশ) এবং নামঞ্জুর হয়েছে ৮ হাজার ৪৩২টি (১৮.৪৬ শতাংশ)। এখনও অনিষ্পন্ন রয়েছে ৮ হাজার ৭১২টি আবেদন।

তিনি আরও বলেন, এনআইডি সংশোধনের আবেদন চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এর মধ্যে সাধারণ ‘খ’ ও ‘খ-১’ ক্যাটাগরির আবেদনগুলো ৭-১০ কর্মদিবসে নিষ্পত্তি করা যায়। তবে ‘গ’ ও ‘ঘ’ ক্যাটাগরির আবেদন তুলনামূলক জটিল হওয়ায় বেশি সময় লাগে। যেমন—পূর্ণ নাম পরিবর্তন, পিতা-মাতার নাম পরিবর্তন বা ১০ বছরের বেশি বয়স সংশোধনের মতো বিষয়ে তদন্ত প্রয়োজন হয়।

এ সময় বশির আহমেদ জানান, চট্টগ্রামে এ ধরনের (গ ক্যাটাগরি) ২২ হাজার ২৪৮টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২০ হাজার ৭৪৭টি নিষ্পত্তি করা হয়েছে। এখনও ১ হাজার ৫০০টি আবেদন তদন্তাধীন রয়েছে।

মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বলেন, এনআইডি সংশোধন একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। এটি মামলা বা জমি বিক্রির মতোই গুরুত্বপূর্ণ, তাই যথাযথ ডকুমেন্টস দাখিল ছাড়া সংশোধনের আবেদন করা যাবে না।

তিনি জানান, অনেকেই সরাসরি না গিয়ে কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করেন। এতে প্রাসঙ্গিক কাগজপত্র ঠিকমতো দাখিল না হওয়ায় বহু আবেদন বাতিল বা অনিষ্পন্ন থেকে যাচ্ছে। এজন্য নাগরিকদের সরাসরি উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করার পরামর্শ দেন তিনি।

বেলায়েত হোসেন চৌধুরী আরও বলেন, অনলাইনে আবেদনকারীরা যেন নির্বাচন কমিশনের পোর্টাল থেকে সঠিক নির্দেশনা অনুযায়ী আবেদন করেন। প্রয়োজনে ১০৫ নম্বরে ফোন করে পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, ভিন্ন সেবা গ্রহণের সময় অনেকেই দলিলে ভিন্ন তথ্য দেন—যেমন শিক্ষা সনদ, পাসপোর্ট, জন্মসনদ বা সন্তানের স্কুল সনদে নাম বা জন্মতারিখের অমিল থাকে। পরে তা এনআইডিতে সংশোধনের জন্য নতুন করে জটিলতা তৈরি করে।

সভায় জানানো হয়, বর্তমানে চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৬০-৭০টি নতুন সংশোধনের আবেদন জমা পড়ছে। যৌক্তিক আবেদন দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নাগরিকসেবা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...