শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চন্দনাইশে বাজার থেকে উদ্ধার ৫টি গুইসাপ, বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলার একটি বাজার থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ। রোববার (২৯ জুন) রাতে উপজেলার বড়মা ইউনিয়নের সৈয়দ বাজার এলাকা থেকে গুইসাপগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় পরিবেশবাদীদের সহায়তায় তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন—মং ওয়াই মারমা (৫০), মং হ্লা অং মারমা (৪৮) ও পাই মং থুই মারমা (৪৫)।

পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ -এর ৩৪ (খ) ধারায় তিনজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিট কর্মকর্তা রহমত আলী বলেন, “আটক তিনজন মূলত দরিদ্র শ্রেণির মানুষ। তারা জানিয়েছে, খাওয়ার জন্যই বড়মা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গুইসাপগুলো শিকার করেছিল। বাজারে এনেছিল বিক্রির জন্য।”

উদ্ধার হওয়া পাঁচটি গুইসাপের মধ্যে দুটি পূর্ণবয়স্ক ও তিনটি ছোট। এর মধ্যে একটির বয়স মাত্র তিন থেকে চার মাস। পরে রাতে উদ্ধারকৃত গুইসাপগুলো চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমাই সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

বিট কর্মকর্তা আরও জানান, “তাদের কাছ থেকে উদ্ধার হওয়া গুইসাপগুলো কালো গুইসাপ প্রজাতির। বাংলাদেশে যে তিন প্রজাতির গুইসাপ পাওয়া যায়, তার মধ্যে এটি একটি। সাধারণত লোকালয় ও বসতবাড়ির আশেপাশে এদের দেখা যায়।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...