বোয়ালখালী পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২৮ কোটি ৮ লক্ষ ২৪ হাজার ৯২২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
সোমবার (৩০ জুন ) দুপুরে পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, পৌর সহায়ক কমিটির সদস্য ও কর্মকর্তাদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি।
সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বাজেট প্রণয়ন অপরিহার্য। কাঙ্ক্ষিত নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে
বাজেট বাস্তবায়নের গুরুত্ব অপরিসীম। জনগণের মতামত বিবেচনা করে পরিকল্পিত কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। সময়মত পৌর কর পরিশোধ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান তিনি ।
এসময় পৌর সহায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা অফিসার হারুনুর রশীদ, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো: কামরুজ্জামান, হিসাব রক্ষক মজিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
এসময় পৌরসভার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ক উম্মুক্ত আলোচনা করেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের সাংবাদিক আবুল ফজল বাবুল রাজু দে, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, রবিউল হোসাইন, কাজী এমরান কাদেরী, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদী।
বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
আর এইচ/
