মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বান্দরবানে শিশুদের মাঝে বিজিবি’র শিক্ষা সহায়তা সামগ্রী উপহার

মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি,বান্দরবান

বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণীর ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছেন বলিপাড়া জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।

রবিবার (২৯শে জুন) প্রধান অতিথি হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেন।

জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন,  আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত জাতির কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।

তিনি বলেন বান্দরবান পার্বত্য জেলা, ৪৪৭৯.০৩ বর্গ কিলোমিটারের এই পার্বত্য অঞ্চলটি দেশের একমাত্র জেলা যেখানে বাঙ্গালী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ১১ টি জাতিগোষ্ঠীর বসবাস।

জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম আরে বলেন, জেলার সমতল অঞ্চলে প্রাথমিক শিক্ষার প্রসারের পাশাপাশি দূর্গম অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জনসাধারণের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়েছেন নানা উদ্যোগ।

এরই ধারাবাহিকতায় বান্দরবানের দূর্গম উপজেলা থানচি’র বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি।
সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে।

এসময় তিনি শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা উপকরণ বিতরনের এই অঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সকল শিক্ষক-শিক্ষার্থীগণকে অনুরোধ করেন।ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ হতে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

এসময় শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন এবং শিক্ষা সহায়ক সামগ্রী, খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট বিতরণ করেন লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
এসময় বিজিবির উর্ধতন কর্মকর্তা বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত চলতি বছরের ২ই মে বিজিবি’র আলীকদম ব্যাটালীয়ন(৫৭বিজিবি) জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী ত্রীমতি কারবারী পাড়ায় নিজ উদ্যোগে স্থাপন করেছিলেন ওয়াংরাই পাড়া বিজিবি প্রাথমিক বিদ্যালয়।তাদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্ব মহলে।

বিজিবি’র কল্যানে স্বাধীনতার ৫৪ বছর পর প্রথম বারের মতো ঐ এলাকার ৫ টি পাড়ার ৪২ টি পরিবারের শিশুরা পেয়েছিলো শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করার সুযোগ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...