শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এইচএসসি পরীক্ষা :  দ্বিতীয় দিনে চট্টগ্রামে অনুপস্থিত ১,২৩৫ শিক্ষার্থী, বহিষ্কার ২

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৩৫ জন পরীক্ষার্থী। রবিবার অনুষ্ঠিত হয় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রে অংশ নেওয়ার কথা ছিল ৮৮ হাজার ৩১৮ জন পরীক্ষার্থীর। তবে উপস্থিত ছিলেন ৮৭ হাজার ৮৩ জন।

এদিন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মানবিক বিভাগের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের একজন নাজিরহাট কলেজ এবং অন্যজন জোরারগঞ্জ মহিলা কলেজের।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার মোট এক লাখ ২ হাজার ৮৬৯ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৮৮ হাজার ৩১৮ জন। চট্টগ্রাম মহানগর, জেলা, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার জেলার ৩০৭টি কলেজ থেকে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম নগরসহ জেলার ৬৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ৬৪ হাজার ৩৭০ জনের। পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৩ হাজার ৫৪০ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, “বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা চট্টগ্রাম জেলার শিক্ষার্থী। এছাড়া মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৪০ শতাংশ অনুপস্থিত ছিল।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...